Showing posts with label Science & Technology. Show all posts
Showing posts with label Science & Technology. Show all posts
চলতি মাসেই দেখা মিলবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের

চলতি মাসেই দেখা মিলবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের


চলতি মাসের ২৭ তারিখ ভারতের আকাশে দেখা মিলবে এক বিরল দৃশ্যের। এদিনই দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু তাই নয় ওইদিন চাঁদের রঙ থাকবে লালচে। ‌যাকে বলা হয় ব্লাড মুন।২৭ জুলাই ভারতের স্থানীয় সময় রাত ১১টা ৫৪ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে। ক্রমশ তা পূর্ণগ্রাসে পরিণত হবে রাত ১টার সময়। কলকাতা বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এছাড়াও আংশিক গ্রহণ স্থায়ী হবে আরও এক ঘণ্টা। ভোর ৩টে ৪৯ মিনিট প‌র্যন্ত চলবে চন্দ্রগ্রহণ। 
কোন কোন জায়গা থেকে তা দেখা যাবে?‌ জানা গিয়েছে, এই চন্দ্রগ্রহণ দেখা ‌যাবে ভারত, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা থেকে। ভারতের সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা ‌যাবে। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব ওইদিন সর্বাধিক হবে। ফলে চাঁদের আকার হবে অনেক ছোট। ফলে পৃথিবীর ছায়া বহুক্ষণ ধরে পড়বে চাঁদের ওপরে। ফলে চন্দ্রগ্রহণ দীর্ঘতম হবে। আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। গ্রহণ স্থায়ী হয়েছিল ১ ঘণ্টা ১৬ মিনিট। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ২০১৯ সালের ২১ জানুয়ারি।
আগামী মাসেই পৃথিবীর সব চেয়ে কাছে আসছে মঙ্গল

আগামী মাসেই পৃথিবীর সব চেয়ে কাছে আসছে মঙ্গল


ওয়েব সংবাদ :‌ আগামী মাসের ২৭ তারিখ পৃথিবীর সব চেয়ে কাছে আসবে মঙ্গল। ২০০৩ সালের ২৭ আগস্টের পর এটাই প্রথমবার, যখন মঙ্গল পৃথিবীর সব থেকে নিকটতম বিন্দুতে আসবে। এমনটাই জানিয়েছে নাসা। নাসা আরও বলেছে, জুলাইয়ের ২৭–৩১ তারিখ পর্যন্ত মঙ্গল সম্পূর্ণ দৃশ্যমান থাকবে কারণ, সূর্যের পুরো আলোই পড়বে মঙ্গলের উপর। আর পৃথিবী থেকে তা পরিষ্কার দেখা যাবে। ৩১ জুলাই মঙ্গল থেকে পৃথিবীর দূরত্ব থাকবে ৩৫.‌৮ মিলিয়ন মাইল। মঙ্গল এবং সূর্যের অবস্থান মহাকাশে ঠিক বিপরীত স্থানে রয়েছে। তাই সূর্যের পুরো পাবে মঙ্গল ওই সময়টায়। প্রতি ১৫ থেকে ১৭ বছর পর এই ভাবে অবস্থান করে মঙ্গল গ্রহ এবং সূর্য। 
এই সময়টা আসলে মঙ্গল গ্রহের সূর্যকে প্রদক্ষিণের সেই সময়, যখন মঙ্গল সূর্যের সব থেকে কাছে আসছে। সেজন্যই এতটা আলোকিত থাকবে লাল গ্রহ। এই সময়টাকে বলে মঙ্গলের অপোজিশন।আর যেহেতু মঙ্গল শুক্রের মতোই বাকি গ্রহের থেকে পৃথিবীর অনেকটাই কাছের গ্রহের অন্যতম, সেহেতু ওই দিন পৃথিবী থেকে অনেকটাই উজ্জ্বল দেখাবে মঙ্গলকে। ৬০,০০০ বছর পর ২০০৩ সালে যখন মঙ্গল পৃথিবীর অত কাছে এসেছিল।
 নাসা বলেছে, যেহেতু পৃথিবী মঙ্গলের থেকে সূর্যের বেশি কাছে, সেহেতু তার প্রদক্ষিণের সময়টাও বেশি দ্রুত হয়। তাই কখনও দুটি গ্রহই পরস্পরের থেকে অনেক দূরে চলে যায়। আবার কখনও পৃথিবী তার প্রতিবেশী গ্রহের খুব কাছে চলে আসে। ২৭ তারিখ সেরকম অবস্থানেই থাকবে দুটি গ্রহ। তাহলে আর দেরি নয়, মহাকাশপ্রেমীরা তৈরি হন। টেলিস্কোপ, যন্ত্রপাতি যাঁর যা আছে, আর কেউ যদি যান জ্যোতির্বিবিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আগামী মাসে মহাকাশের এই বিরল দৃশ্য দেখতে। নাহলে হয়ত আবার ১৫ বছর অপেক্ষা করতে হবে আমাদের পৃথিবীর বুক থেকে লাল গ্রহকে সব চেয়ে উজ্জ্বল দেখার সুযোগের মওকা থেকে।
ফেক নিউজ রুখতে নয়া পদক্ষেপ ফেসবুকের

ফেক নিউজ রুখতে নয়া পদক্ষেপ ফেসবুকের

ওয়েব সংবাদ : চারিদিকে ছড়িয়ে পড়ছে ফেক নিউজ। আর সেটা রুখতেই আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৪ সালে শুরু করা ‘‌ট্রেন্ডিং নিউজ’ বিভাগটি তুলে নিতে চলেছে তারা। ভবিষ্যতে সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করতেই এই ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। তাদের মতে, এখনও পর্যন্ত গড়ে মাত্র ১.‌৫ শতাংশ ক্লিক হয়েছে এই ‌ট্রেন্ডিং নিউজে এবং তাই সরিয়ে নেওয়া হচ্ছে। ফেসবুকের আধিকারিক অ্যালেক্স হার্দিম্যান একটি ব্লগে জানিয়েছেন, ‘‌গবেষণায় আমরা জেনেছি, সময় যত গড়াচ্ছে এই ট্রেন্ডিং নিউজটিকে অপ্রয়োজনীয় মনে করছেন অধিকাংশ ব্যবহারকারী। 
আগামী সপ্তাহ থেকে তাই এটি সরিয়ে নেওয়া হবে। এমনকি থার্ড পার্টি এপিআইগুলোতেও এটি মিলবে না।’ এই ‌ ‌ট্রেন্ডিং নিউজ নিয়ে দু’‌বছর আগেই বিতর্কে জড়িয়েছিল ফেসবুক। এর অ্যালগরিদমে বিভিন্ন খবর নির্বাচন নিয়েই তৈরি হয় বিতর্ক। অ্যালগরিদম নিখুঁতভাবে সংবাদ বাছাই করতে পারে না বলে প্রায়ই ভুয়ো খবর ট্রেন্ডিং হয়ে পড়ে এবং তা দ্রুত ছড়িয়েও যায়। এরপর এই নিয়ে বক্তব্যও রাখতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেও। তবে এই ট্রেন্ডিং নিউজের পরিবর্তে নতুন কি ফিচার আনবে ফেসবুকে? জানা গিয়েছে, তারা ‘‌ব্রেকিং নিউজ লেবেল’‌, ‘‌টুডে ইন’‌ এবং ‘‌ফেসবুক ওয়াচ’‌ নামে তিনটি নতুন ফিচার আনবে। 
এর মধ্যে নিউজ ভিডিও–র জন্য ‘ফেসবুক ওয়াচ’–কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এটির মাধ্যমে ইউটিউবের মতোই ভিডিও হাব তৈরির পরিকল্পনা রয়েছে ফেসবুকের। এছানে লাইভ ভিডিও, কিংবা আলোচনার ভিডিও অথবা খবরের ভিডিও পোস্ট করা যাবে। এর পাশাপাশি কোনও নিউজ পোস্টে ব্রেকিং নিউজের লেবেলও লাগানো যাবে। অপরদিকে, ‘টুডে ইন’ নামে ফেসবুকে একটি নির্দিষ্ট সেকশন থাকবে। ওই সেকশনে স্থানীয় সংবাদ প্রকাশকেরা তাঁদের শহরের বিভিন্ন মানুষকে তথ্য ও খবরের সঙ্গে যুক্ত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় সংবাদও পাওয়া যাবে।‌‌
একমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক

একমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক

ওয়েব সংবাদ : ফেসবুকে পর্নোগ্রাফিক ছবি আর ভুয়ো খবরে জেরবার সরকার। তাই পাপুয়া নিউগিনিতে একমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক। এমনই জানিয়েছে সেই দেশের সরকার। প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেকদিন ধরেই চলছে এই সমস্যা। ভুয়ো তথ্য দেওয়া খবরের দৌলতে অনেক সময়েই ছড়াচ্ছে অশান্তি। এমনকী অনেক সময়ে লুকিয়ে পর্নোগ্রাফিক ছবিও পোস্ট করে দেওয়া হচ্ছে ফেসবুকে। তাই বাধ্য হয়ে ফেসবুক একমাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এর পাশাপাশি, বলা হয়েছে, এই সময়ের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারীদের প্রকৃতি বিচার করবে প্রশাসন। দেখা হবে কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে। এমনকী দেখা হবে দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরণের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন, বা কী দেখতে চান। এই সব বিচার করেই ভুয়ো খবর আটকাতে আলাদা রাস্তা বের করবে প্রশাসন। আর তারপরেই ফের চালু করা হবে ফেসবুক। এমনিতেই এই বছর আমেরিকায় ভুয়ো খবর ও তথ্য ফাঁস নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মালিক মার্ক জুকেরবার্গ। সেখানেই ভুয়ো খবর নিয়ে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এখন দেখার, এই দেশের প্রশাসন তদন্তে কোন তথ্য তুলে ধরতে পারে।
ডিজিটাল ব্যবস্থার নামে বিভ্ৰান্তির সৃষ্টি

ডিজিটাল ব্যবস্থার নামে বিভ্ৰান্তির সৃষ্টি

গুয়াহাটী : ষ্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া সংবাদপত্ৰে বিজ্ঞাপন দিয়েছে-‘‘ডিজিটেল লাইফের সুযোগ গ্রহণ করুন, আপনার ব্যাংক আ্যকাউন্টে আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত করুন৷’’ জিও কৰ্তৃপক্ষ জানিয়েছে ভারত সরকার আগামী ৬ ফেব্ৰুয়ারীর মধ্যে জিও মোবাইলের সঙ্গে আধার নম্বর সংযোগ বাধ্যতামূলক করেছে৷ কেন্দ্ৰীয় সরকার প্যান কাৰ্ডের সঙ্গে আধার নম্বর যোগ বাধ্যতামূলক করতে চলেছে৷ এই সব নিৰ্দেশের প্ৰেক্ষিতে আম জনতার মধ্যে বিভ্ৰান্তির সৃষ্টি হয়েছে৷ অসমে আগামী ১ জানুয়ারি থেকে আধার কাৰ্ড প্ৰস্তুত হবে৷ ইতিমধ্যে গুয়াহাটীতে বেসরকারীভাবে সীমিত সংখ্যক আধার কাৰ্ড প্ৰস্তুত শুরু হয়েছে৷ কেন্দ্ৰীয় টেলি কমিউনিকেশন বিভাগের এক সূত্ৰে জানা গেছে আগামী বছর থেকে প্ৰতিটি স্মাৰ্টফোনের সঙ্গে স্যাটেলাইট নিৰ্ভর জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম থাকা বাধ্যতামূলক করা হবে৷ এই ব্যবস্থার সঙ্গে প্ৰতিটি স্মাৰ্টফোনের সঙ্গে রিয়েল টাইম লোকেশন ট্ৰ্যাকিং সিষ্টেম থাকবে৷ সঙ্গে থাকবে প্যানিক বাটনও৷ বিপদে পড়লে প্যানিক বাটন টিপে সংকেত পাঠিয়ে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে৷ এইভাবে আধার কাৰ্ড, প্যান কাৰ্ড, এটিএম কাৰ্ডসহ অন্যান্য ডিজিটাল সিষ্টেমকে একসূত্ৰে বেঁধে দেশে ডিজিটাল ব্যবস্থা কায়েম সফল হবে কি না ওয়াকিবহাল মহল সন্দেহ করছে৷