Showing posts with label Gallery. Show all posts
Showing posts with label Gallery. Show all posts
‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা

‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা





গতকাল শনিবার রুক্মিণিগাঁও পার্কে সমাজ-সংস্কৃতিক সংগঠন ‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নৃত্য-সংগীত প্ৰভৃতি পরিবেশিত হয়। প্রধান অতিথি হিসেবে সাংবাদিক অমল গুপ্তকে সংবর্ধনা জানানো হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীতা অধিকারী, অরুণিমা গোস্বামী চৌধুরী, মিঠু অধিকারী এবং শান্ত্বনু ভট্টাচার্য। বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা চক্ৰবর্তী এবং শুভ্ৰত বিশ্বাস।
রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা মুখ্যমন্ত্ৰীর

রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা মুখ্যমন্ত্ৰীর

৯ টি শিক্ষানুষ্ঠান স্থাপন করে সারা দেশের নজর কেঢ়ে নেওয়া করিমগঞ্জ জেলার পাথারকান্দির রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোয়াল৷



অনিতা দাস টেন্ডন-এর ‘অন্তরযাত্ৰা’ উন্মোচন

অনিতা দাস টেন্ডন-এর ‘অন্তরযাত্ৰা’ উন্মোচন


অনিতা দাস পাঞ্জাবী হলেও বিবাহসূত্ৰে আজ তিনি অসমীয়া৷ তার বই ‘অন্তরযাত্ৰা’ বাংলা ও অসমিয়া ভাষায় অনুবাদ করেন সুদীপা ভট্টাচাৰ্য৷ বিকি পাব্লিচাৰ্স প্ৰকাশিত অনুবাদক গ্ৰন্থটি ‘আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা-সংস্কৃতি মিলন উৎসব’ শীৰ্ষক এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়৷
বিধানসভায় যুগশঙ্খ সংবাদপত্ৰ গোষ্ঠীর মুখ্য সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ, বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে আলোচনায় ব্যস্ত

বিধানসভায় যুগশঙ্খ সংবাদপত্ৰ গোষ্ঠীর মুখ্য সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ, বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে আলোচনায় ব্যস্ত

সোমবারঃ দৈনিক যুগশঙ্খ গোষ্ঠীর মুখ্য সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ দীৰ্ঘদিন বাদ বিধানসভার স্পীকার গ্যালারীতে বসে বিধানসভার কাৰ্য পরিক্ৰমা দেখার পর প্ৰেস লাউন্জে এসে অসুস্থ সাংবাদিক হরেন বুড়াগোহাঞীর খবর নেন, এবং সাংবাদিকদের সঙ্গে মিলিত হন, সেখানে বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে সাক্ষাৎ হয়  মুখ্য সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ রাজ্য রাজনীতির খবরা-খবর নেন৷
শীতের প্রকোপে কাঁপছে উত্তর-পূর্বাঞ্চল : শিলঙে তুষারপাত

শীতের প্রকোপে কাঁপছে উত্তর-পূর্বাঞ্চল : শিলঙে তুষারপাত


গুয়াহাটি : সমগ্ৰ উত্তর-পূর্বাঞ্চল প্রচণ্ড শীতের প্রকোপে কাঁপছে। শৈল নগরী শিলঙের তাপমাত্রা তাপাঙ্কের ৭-৮ ডিগ্ৰী সেলসিয়াসের নীচে। আপার শিলংসহ বিভিন্ন জায়গায় তুষারপাত চলছে। শিলঙের প্রধান দ্রষ্টব্যস্থান পোলো গ্রাউন্ডে গাছের আগায় বরফের কণা, গাছ-গাছরাগুলি থেকে বরফ সূতোর মতো ঝুলছে। 

গুয়াহাটি মহানগরে তাপমাত্রা ৬-২২ ডিগ্ৰী সেলসিয়াসের মধ্যে উঠা-নমা করছে। বড়ঝারস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্ৰ জানিয়েছে, আগামী তিনদিন পর্যন্ত ঠাণ্ডার প্রকোপ চলবে। গুয়াহাটি থেকে অধিকাংশ বিমান এবং ট্রেন ঘন কুয়াশার জন্য সময়সূচী বারবার বদল করা হচ্ছে। ঘন কুয়াশার জন্য সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটি মহানগরীতে নূন্যতম ৬ ডিগ্ৰী সেলসিয়াস তাপমাত্রা গত দুই দশকে দেখা যায়নি।