Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts
অনলাইন ডেটিং-এ সফল হবার উপায়

অনলাইন ডেটিং-এ সফল হবার উপায়



একজন বিশেষ মানুষ খুঁজে নিতে অনলাইন ডেটিং জগত সবাইকে অসংখ্য সুযোগ তৈরি করে দিচ্ছে। অনেকগুলো সম্ভাব্য ডেট এর মধ্য থেকে মানানসই একজন খুঁজে নেয়া সত্যিই অনেক কঠিন একটি ব্যাপার, যাই হোক- প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যেন আপনার প্রোফাইলটা অন্য সব প্রোফাইলের চেয়ে ব্যতিক্রমী হয়। অনলাইন ডেটিংয়ে সফল হতে হলে আপনাকে অনেক বেশী ধৈর্যশীল হতে হবে এবং কিছু সাধারন সমস্যা এড়িয়ে চলা শিখতে হবে। একটা জীবন পরিবর্তনকারী দীর্ঘস্থায়ী সম্পর্ক খুঁজে পেতে হলে একাধিক প্রচেষ্টা এবং অনেক ক্ষেত্রে কয়েকটা ডেট ও করতে হয়। তাহলে জেনে নিন কিভাবে অনলাইন ডেটিংয়ে সফল হওয়া যেতে পারে।


প্রোফাইলের কিছু সাধারণ ভুল যেগুলো করা যাবে না 

যদিও একটা ডেটিং প্রোফাইল চাকুরীর জীবনবৃত্তান্তের মতো পেশাদারমূলক না হলেও চলে তারপরও কিছু জিনিস মেনে চলা উচিত। প্রথমত শুদ্ধ বানান আর গ্রামার ব্যবহার করতে হবে। খারাপ ভাষা অথবা কোন লেখার সংক্ষিপ্ত ভার্সন ব্যবহার করলে প্রোফাইল অনেক অগোছালো আর অপরিপক্ক মনে হয়। খুব বেশী কাছের হতে গিয়ে বেশী চাটুকারি বা মিথ্যা আকর্ষণীয় কথা বলে ফেলবেন না, এটা অনেকটা ভণ্ডামির ন্যায় মনে হতে পারে। এবং সবসময় আপনার প্রোফাইল বার বার যাচাই করে কোন ভুল আছে কিনা দেখে নেবেন, প্রয়োজনে আপনার কোন বন্ধুর সহায়তা নিন। আপনার প্রোফাইলে যা-ই লিখবেন সেটা সাবধানতার সাথে লেখাটা জরুরী। প্রোফাইলে সুন্দর সুন্দর কথা লিখলে নিজেকে স্মার্ট মনে হতে পারে কিন্তু মনে রাখবেন, শুধু শুধু নিজেকে কৌতূহলী বলে বেড়ালেই সেটা আপনার সম্ভাব্য ডেটকে আপনি তার যোগ্য কিনা তার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে না। তার পরিবর্তে আপনি বরং পর্বত আরোহণ অথবা কায়াকিং করতে কেমন উপভোগ করেন সেসব সম্পর্কে কথা বলুন। অন্যসব সাধারন তথ্যাবলি না লিখে পাঠক কোন ধরনের প্রোফাইল পছন্দ করে সেটা বোঝার চেষ্টা করুন। সুনির্দিষ্ট কোন বিষয় সংশ্লিষ্ট একটা প্রোফাইল অন্যান্য সব একইরকম তথ্যবহুল প্রোফাইলের চেয়ে মনে রাখা সহজ। সর্বোপরি সবকিছুতে ইতিবাচকতাই পারে আপনার প্রোফাইলকে অন্যদের চেয়ে আলাদা করতে। আপনি কোন ধরনের মানুষের সাথে ডেট করতে অনাগ্রহী সে সম্পর্কে কথা না বলে, কোন ধরনের মানুষের সাথে ডেট করতে ইচ্ছুক সে সম্পর্কে কথা বলুন। আপনার আশাবাদীতা এবং ইতিবাচকতা দেখলে আপনার সম্পর্কে আগ্রহী মানুষটি আপনাকে একজন ইতিবাচক মানুষ হিসেবে নেবে। আর যদি আপনি শুধু কি কি পছন্দ করেন না সেসব জিনিস প্রোফাইলে লিখে রাখেন তাহলে আগ্রহী মানুষটি আপনার সাথে ডেট করে অনাগ্রহী হয়ে যেতে পারে।


বুদ্ধিমত্তার সাথে প্রোফাইল ছবি নির্বাচন করুন 

 প্রোফাইল ছবি হলো অনলাইনে আপনার সম্ভাব্য ডেটকে আপনার সম্পর্কে ধারণা দেবার সর্বপ্রথম ধাপ। অনেক ক্ষেত্রে আপনি দেখতে কেমন সেটা নয় বরং আপনি মানুষ হিসেবে কেমন এবং সেটা কিভাবে যারা আপনার প্রোফাইল দেখছে তাদের কাছে উপস্থাপন করছেন সেটাই মুখ্য ব্যপার হয়ে দাঁড়ায়। আপনি যদি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চান তাহলে আপনার নিজস্ব সুন্দর ছবিগুলো ব্যবহার করুন। উদাহরণস্বরূপ আপনি যদি কোনো এডিট করা অথবা পুরনো ছবি ব্যবহার করেন তাহলে সবারই বুঝতে অসুবিধা হবে যে আপনি আসলে দেখতে কেমন। কোনো গ্রুপ ছবি অথবা খারাপ সেলফিও আপনার সম্পর্কে ভুল ধারণা দিতে পারে। তার পরিবর্তে আপনি বাস্তবে দেখতে যেমন এবং জীবনটাকে কিভাবে উপভোগ করছেন এরকম ছবি ব্যবহার করুন। আপনার একটা ছবি যেখানে আপনি কোন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন অথবা আপনার কুকুরকে হাটাচ্ছেন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে প্রথম দেখাতেই একটা ভালো ধারণা দিতে সক্ষম।

অপেক্ষা না করে খুঁজে নিন 

অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে আপনার কাছে দুইটা উপায় আছে- একটা হলো আপনাকে কেউ একজন খুঁজে নিবে সে জন্য অপেক্ষা করা আর অন্যটা হলো নিজেই পছন্দমতো কাউকে খুঁজে নেয়া। আপনার যদি আত্মবিশ্বাস থাকে যে আপনার প্রোফাইল সত্যিই অনেক আকর্ষণীয় অথবা আপনার যদি এদিকে দেবার মতো অতিরিক্ত সময় না থাকে সেক্ষেত্রে প্রথম উপায়টা আপনার জন্য কাজ করতে পারে। তবে আপনি যদি নিজ থেকে চেষ্টা করেন কাউকে খুঁজে নেবার তাহলে অনেক সহজে এবং দ্রুত আপনার মনমতো কাউকে বাছাই করে নিতে পারবেন। প্রতিদিন সন্ধ্যায় কিছু সময় ধরে সাক্ষাত করার মতো কাউকে খোঁজার মাঝেও একধরনের মজা আছে। নিয়মিত অন্যের প্রোফাইলে ঘোরাঘুরিতে কিছু সময় ব্যয় করুন তাহলে আপনার জন্য সবথেকে মানানসই মানুষটাকে খুঁজে পাবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

একসাথে অনেকগুলো প্রোফাইল খোঁজা থেকে বিরত থাকুন 

 আপনার হাতে যদি অনেকগুলো প্রোফাইলের বিস্তারিত পড়ার মতো যথেষ্ট সময় না থাকে তাহলে সফল হবার জন্য প্রোফাইল সংখ্যা কমিয়ে ফেলুন। একটু বেশী সময় নিয়ে হলেও যে প্রোফাইলটা আপনার ভালো লাগবে সেটার বিস্তারিত সবকিছু দেখে নিবেন, কোনো কিছু ভালোভাবে না পড়লে তার সম্পর্কে আপনি ভালো কোনো ধারণা নাও পেতে পারেন এবং সেক্ষেত্রে তার সাথে কথা বলা চালিয়ে গেলে একটা বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে। কাউকে যদি আপনার জন্য যথাযথ মনে না হয় তাহলে সরাসরি না বলে দিতে ভয় পাবেন না। ভালো কোন উদ্দেশ্য না থাকলে প্রথম দিকে অনেক প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কথা চালিয়ে গেলে দুজনেরই শুধু সময় নষ্ট হবে বিনিময়ে ভালো কিছু পাওয়া হবে না।


একটা বাস্তবধর্মী টাইমলাইন আশা করুন 

 চাওয়ার সাথে সাথেই একজন মনের মানুষ খুঁজে পাওয়া যায় না, একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে হলে অনেক কাজ করতে হয় এবং পর্যাপ্ত সময় দিতে হয়। যদিও একেকটা সম্পর্ক একটা অপরটা থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের হয়, তারপরও একটা বাস্তবধর্মী টাইমলাইনের জন্য নিজেকে প্রস্তুত করুন। নতুন সম্পর্কের ক্ষেত্রে এব্যাপারে ধীরে স্থিরে এগোনোই উচিত। একটা ভালো ডেটের পরই বিয়ে অথবা স্বামী-স্ত্রী হিসেবে একত্রিত হবার কথা বলা অপরিপক্বতার লক্ষণ। তবে কয়েকবার ডেটের পর তার বন্ধুদের সাথে সাক্ষাত করা অথবা সাপ্তাহিক দিনে একসাথে থাকাটা অস্বাভাবিক কিছু না।

যোগাযোগ চালিয়ে যাওয়া 

একটা সম্পর্কের প্রতিটা পর্যায়েই যোগাযোগ করাটা অনেক গুরুত্বপূর্ণ আর নতুন সম্পর্কের ক্ষেত্রে যখন একজন আরেকজনকে মাত্র কয়েকদিন হলো চেনেন তখন যোগাযোগ চালিয়ে যাওয়াটাই হলো সবথেকে বেশী গুরুত্বপূর্ণ। নিয়মিত খোঁজখবর নিলে বুঝতে পারা যায় যে দুজন এখনো সঠিক অবস্থানেই আছেন। মনে রাখবেন, যখনই কোনো সমস্যা দেখা দেবে সেটা আপনার সঙ্গীকে সরাসরি জানিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো। বাস্তবধর্মী সম্পর্ক গড়লে আপনি হতাশা থেকে মুক্তি পাবেন এবং খুব সহজেই নতুন সম্পর্কটিকে আপনার মতো করে যাচাই করে নিতে পারবেন। মনে রাখবেন, অনলাইন ডেটিং এর মাধ্যমে অনেক সংখ্যাক মানুষ দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে সক্ষম হয়েছে। অনলাইন ডেটিং উপযুক্ত সঙ্গী খুঁজে নেবার বিশাল এক দ্বার খুলে দিয়েছে এবং এখানে এটা শুরু করাও অনেক সহজ। 
 আপনি কি অনলাইনে ডেটিং করতে আগ্রহী? তাহলে আজকেই খোঁজা শুরু করে দিন।

দ্রুত ওজন কমাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সব্জির জুস

দ্রুত ওজন কমাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সব্জির জুস


ওজন কমানোর কথা মাথা এলেই আমরা আমরা প্রথমে ডায়েট আর এক্সারসাইজের কথাই ভাবি। কিন্তু, প্রতি দিন স্ট্রেস ও কাজের চাপে প্রায়শই রুটিন এক্সারসাইজে ভাটা পড়ে। আর রোজকার ডায়েট? সে তো কিছু দিনের মধ্যেই ভ্যানিশ।রেজোলিউশন ভেঙে ফের আমরা ঝুঁকে পড়ি পিৎজা, পাস্তা, মিষ্টি, চিপস, প্রসেসড ফুডসের দিকে। ফল হয় যে কে সেই। তাই খাই খাই মনকে বশে এনে কী ভাবে কমাবেন ওজন? ডায়েটে স্বাস্থ্যকর খাবারও থাকবে, আবার বাঙালির রসনাও পরিতৃপ্ত হবে, সেই সঙ্গে কমবে ওজন—এই তিনের কম্বিনেশন যদি কাজ করে যায় তাহলে তো কেল্লাফতে! চলুন দেখেনি অতিরিক্ত পরিশ্রম ছাড়াই বাড়িতে বসে কী ভাবে ঝরাবেন মেদ? রইল কিছু ঘরোয়া টোটকা।


টোম্যাটোর জুস: টোম্যাটোয় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট তা যেমন ত্বকের জন্য ভাল, তেমনি পুষ্টিকর ডায়েট। টোম্যাটোতে ক্যালরির মাত্রা খুব কম থাকে, পাশাপাশি থাকে অ্যামাইনো অ্যাসিড লাইকোপিন যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, প্রতিদিন টোম্যাটোর জুস বানিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও রেহাই মেলে। এর ফাইবার অনেকক্ষণ অবধি পেট ভর্তি রাখে, ফলে বারে বারে খাওয়ার প্রবণতা কমে। নিউট্রিশনিস্টদের মতে টোম্যাটোর কারনিটিন ৩০ শতাংশ অবধি ফ্যাট বার্ন করতে সাহায্য করে। লাউয়ের খোসা ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলো বার করে নিন। এ বার মিক্সারে ছোট ছোট টুকরো করা লাউয়ের সঙ্গে অল্প আমলা, আদা, মিন্ট পাতা, নুন ও জিড়ে গুঁড়ো মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার ওই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে মেদ ঝড়তে বাধ্য।


লাউয়ের জুস: লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শুধু হজম শক্তি বাড়ায় না, পেটের যাবতীয় রোগ নির্মূল করতেও সাহায্য করে। গরমের সময় নিয়মিত ডায়েটে লাউ রাখলে ডিহাইড্রেশনের হাত থেকে রেহাই মেলে। ভিটামিন এ সি, কে-র পাশাপাশি লাউতে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, ক্যাসলসিয়াম, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরল দূর করে।লাউয়ের খোসা ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলো বার করে নিন। এ বার মিক্সারে ছোট ছোট টুকরো করা লাউয়ের সঙ্গে অল্প আমলা, আদা, মিন্ট পাতা, নুন ও জিড়ে গুঁড়ো মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার ওই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে মেদ ঝড়তে বাধ্য।


শশার জুস: শশার রয়েছে বহুবিধ গুণ। এর উপকারিতা আলাদা করে বলার কিছু নেই। শশাতে ক্যালোরির পরিমাণ প্রায় নেই বললেই চলে, তাই ওবেসিটি থেকে ডায়াবিটিস যে কোনও রোগেরই উপযুক্ত পথ্য হল শশা শশা ভালভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এ বার মিক্সারে ছোট ছোট টুকরো দিয়ে ভালভাবে ব্লেন্ড করে নিন। এ বার ওই মিশ্রণ ভাল করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে শশার জুস।
সেই দিনবোৰ

সেই দিনবোৰ

এন এইচ (জান)

বহুদিনৰ তৃষ্ণা
পাহাৰৰ ৰৌদ্ৰস্নাতা 
ওঁঠত হৃদয়ৰ লুংলুঙীয়া পথত প্ৰত্যাহ্বানৰ কাইঁটবোৰে 
 বাট কাটে 
 নঙলামুখত প্ৰত্যাশাৰ মিছিলত নিমিলা তান 
এটি হেৰুৱা গান ! 

 কালি নৈখনত জাকৈয়া নামিছিল
 উদং মেটেকাচুলিত 
 বিৰহে শিবিৰ পাতি অনশন হেনো কৰিছে 
 মিলন দাবী সিহঁতৰ স্বৰলিপিত 
 অস্তবেলিৰ শেষ আভা পানী যুঁৱলিক বিদ্ৰোহী কৰিছে 
 মনৰ ভঙা টুকুৰাৰ ৰেপত স্বপ্ন ৰক্তাক্ত হ'ল। 

একো বেলি ভুমুকি মাৰে স্মৃতিৰ পাতত 
 সেই দিনবোৰ 
 তিনিআলিৰ কোলাহলৰ ফাঁকেৰে চাৰিচকুৰ বাৰ্তালাপ 
অচিনাকি শংকাত কম্পমান বুকুত আশাৰ শইচ
জনাৰণ্যৰ পিচবাটত হৃদয়ৰ মেল ........ 
আহ ! কি যে ৰোমান্টিক পল।


ভ্ৰাম্যভাষ... ৯১০১৮২৮১৫৯
নিৰাশ বেদনা

নিৰাশ বেদনা






হৰিদেৱ দাস
মেনকা ষ্টোৰ্স বৰপেটা
ফোন নংঃ৯৭০৬৫৪১৮৬৭ 

তোমাক দেখি দেখি
লিখিছো কবিতা
 কল্পনাৰ সপোন পাৰত

 শীতল জোনাক ৰাতি
 ছবিখন আঁকিছো
 তোমাৰ ছায়াটি চাই চাই

শৰতৰ কুঁৱলি ভেদি
 সোণৱালী ঢৌবোৰ
সৃষ্টিৰ কোমল পুৱাত

বাস্তৱৰ স্মৃতিবোৰ উৰে
শেৱালিৰ সুৱাস লাগি
 মোৰ হিয়াত নতুন প্ৰেৰণা জাগে

মাথো এটি ক্ষণ
 তোমাক দেখা পোৱাৰ
 হিয়া ভৰি জাগে প্ৰাণ
 নাই দেখা কোনো
উজ্জল প্ৰয়াস
 হৃদয়ত তোমাৰেই গান।
 বেড়েছে ডেঙ্গির প্রকোপ

বেড়েছে ডেঙ্গির প্রকোপ

বর্ষার পরেও ডেঙ্গি–প্রকোপ!‌ তার মধ্যে সোমবার দিনভর ঝিরঝিরে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গির প্রকোপ আগামী কয়েক দিনে আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। চরিত্র বদলে আরও ভয়ানক ডেঙ্গিবাহিত মশার লার্ভা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্বেগে চিকিৎসকেরা। আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ দমদমের ডেঙ্গির প্রকোপ দেখে অনেকেই বলেছিলেন, লাগোয়া এই পুর এলাকা মানুষের চিন্তার কারণ হতে পারে। বাস্তবে হলও ঠিক তাই। শহরের বিস্তীর্ণ এলাকায় এখন ডেঙ্গির দাপাদাপি। জেলা থেকে কলকাতার গড়ফা, সেলিমপুর, ঢাকুরিয়া, যাদবপুর, কসবা, রানিকুঠি, নেতাজিনগর এবং বেহালার বেশ কিছু এলাকায় পুজোর সময় থেকে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। পুজোর সময় অনেকেরই ডেঙ্গি ধরা পড়েছিল। ক’দিন হাসপাতালে থেকে আবার ছাড়াও পেয়েছেন। পুজোর সময় অনেকেই বাইরে বেরোতে পারেননি বলে তাঁদের মন খারাপ। সংশ্লিষ্ট এলাকাবাসীদের মতে, কোথা থেকে ডেঙ্গি হয়েছে জানি না তবে পুরসভাকে আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ‘‌বহু রোগী হাসপাতালে আসছেন জ্বর নিয়ে। এনএস ওয়ান পজিটিভ ধরা পড়েছে। সুস্থ হয়ে বাড়িও চলে গেছেন। কিন্তু তার পরে ফের বিপত্তি। এতটাই অসুস্থ হয়ে পড়ছেন যে মৃত্যু পর্যন্ত ঘটছে। ডেঙ্গি–ভাইরাসের চরিত্র বদলে যাওয়ায় মারাত্মক আকার নিয়েছে। আবার অনেক ক্ষেত্রে ডেঙ্গি ধরা পড়ছে না অথচ ডেঙ্গির মতন উপসর্গ। হঠাৎ করে প্লেটলেট কমে যাচ্ছে। এ নিয়ে আরও বিশদে গবেষণার প্রয়োজন।’‌ 
বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। জ্বর হচ্ছে ডেঙ্গির মতন কিন্তু রক্ত পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট। কয়েকগুণ চিন্তা বাড়িয়েছে অজানা জ্বর। শুধু কলকাতার বিস্তীর্ণ এলাকাই নয়, ডেঙ্গি দাপিয়ে বেড়াচ্ছে বিধাননগর পুর এলাকাতেও। কেষ্টপুর, বাগুইআটিতে দু–এক জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে ৫,৩৮৯ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বারাসত–‌সহ বর্ধমান, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দমদম— সর্বত্রই ছবিটা প্রায় একরকম। চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানিয়েছেন, হঠাৎ করে অবস্থার অবনতি হচ্ছে। সাধারণত জ্বর কমে যাওয়ার পর প্লেটলেট কমে যায়। এখন জ্বরের দ্বিতীয় দিন থেকেই প্লেটলেট কমছে। বৃষ্টির পরে বিভিন্ন ছোট ছোট পরিসরে জল জমে থাকলে পুনরায় ডেঙ্গির মশার লার্ভা বংশবিস্তার করবে। এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হলে ডেঙ্গির লার্ভা ধুয়ে চলে যেত। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি আগেই জানিয়েছিলেন, এ বছর পশ্চিমবঙ্গে ডেঙ্গি–২ এবং ডেঙ্গি–৪, এই দু’টি প্রজাতির উপস্থিতি বেশি করে নজরে আসছে। 
এক্ষেত্রে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটিয়ে মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে তুলছে। ফলে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, রোগীদের ডেঙ্গি চিহ্নিত হওয়ার ৪ দিনের মধ্যেই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু কেন এত মারাত্মক রূপ ধারণ করছে এই মারণরোগ? নেপথ্যে আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সাধারণত বর্ষার পর থেকে ডেঙ্গির প্রকোপ কমার কথা, কিন্তু এখন তেমনটা হচ্ছে না। বর্ষাকালের চরিত্র বদল হওয়ায় উল্টে ছড়াচ্ছে ডেঙ্গি। পরজীবী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে সাধারণত ডেঙ্গি কমে যাওয়ার কথা। অথচ এখনও প্রচুর ডেঙ্গি হচ্ছে। কিছুটা প্রকোপ কমার পর ঝিরঝিরে বৃষ্টি আবার তা বাড়িয়ে তুলছে। এখন পুরোপুরি শীতকাল না পড়া পর্যন্ত প্রকোপ কমবে না বলে তাঁরা মনে করছেন। শহরে শুধু ডেঙ্গি নয়, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াও হচ্ছে।