Showing posts with label Photo. Show all posts
Showing posts with label Photo. Show all posts
সংশোধনী বিল নিয়ে সরকার কিছুই লুকোচ্ছে না : সৰ্বানন্দ সোনোয়াল

সংশোধনী বিল নিয়ে সরকার কিছুই লুকোচ্ছে না : সৰ্বানন্দ সোনোয়াল


অমল গুপ্ত, গুয়াহাটি, ২৪ মে : বিজেপি-অগপ-বিপিএফ জোট সরকারের দ্বিতীয় বৰ্ষপূৰ্ত্তি উপলক্ষ্যে রাজ্যের ব্ৰহ্মপুত্ৰ-বরাক উপত্যকা, পাহাড় সমতলের ৩৩টি জেলার মানুষের স্বাভিমান, আত্মমৰ্য্যাদা, সমবিচার এবং রাজ্যবাসীর সুরক্ষা প্ৰদানের ক্ষেত্ৰে নিরলসভাবে প্ৰয়াস চালাবার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল৷ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ কে সাৰ্বিক ভাবে বাস্তবায়ন করার ওপর জোর দিয়ে বলেন, গত দুবছরে সরকার প্ৰতিটি বিভাগে স্বচ্ছ, দুৰ্নীতিমুক্ত প্ৰশাসন উপহার দিয়েছে৷ পরিবৰ্তনের পথে প্ৰগতি এনেছে৷ আজ খানাপাড়া এ্যডমিনিষ্টেটিভ ষ্টাফ কলেজের প্ৰেক্ষাগৃহে শরিক দল অগপর মন্ত্ৰী অতুল বরা, বিপিএফ প্ৰধান হাগ্ৰামা মহিলারী, মুখ্যসচিব টি ওয়াই দাস, মুখ্যমন্ত্ৰীর আইন উপদেষ্টা শান্তনু ভরালী, বিদ্যুৎমন্ত্ৰী পীযুষ হাজরিকা, লখিমপুরের সাংসদ প্ৰদান বয়া প্ৰমূখদের উপস্থিতিতে মুখ্যমন্ত্ৰী মিডিয়া এ্যাডভাইসর হৃষীকেশ গোস্বামী সরকারের ২ বছর পূৰ্ত্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের সূচনা করেন৷ সরকারের ২ বছরের মাথায় মুখ্যমন্ত্ৰী সরকারীভাবে তৃতীয় বার সাংবাদিক সন্মেলন ডেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্ৰরে জবাব দেন৷ বার বার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সাংবাদিকদের নানা প্ৰরে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্ৰী তা প্ৰায় এড়িয়ে যাবার চেষ্টা করে জাতীয় নাগরিক পঞ্জী (এন আর সি) নবায়নের কাজ সুুষ্ঠুভাবে সম্পাদনের ওপর জোর দিয়ে বলেন, সুপ্ৰিম কোৰ্টের নিৰ্দেশে এই সৰ্বপ্ৰথম ভারতের কোনো রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জী (এন আর সি) রূপায়নের কাজ চলছে৷ এই  কৰ্মসূচি, রাষ্ট্ৰীয় কৰ্মসূচি , সরকার এই কৰ্মসূচি  ৰূপায়ণ করছে৷ আগামি ৩০ জুন চুড়ান্ত তালিকা প্ৰকাশ পাবে৷ এই কাজ সুুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজ্যের বিদেশী সমস্যা সমাধান হয়ে যাবে৷ নাগরিকত্ব সংশোধনী বিল সম্পৰ্কে সরকার কিছুই লুকোচ্ছে না বলে মন্তব্য করে মুখ্যমন্ত্ৰী বলেন, যৌথ সংসদীয় কমিটিতে এখনও তারা মতামত দেয় নি৷ রাজ্যবাসীর স্বাৰ্থ পরিপন্থী কোনও মত দেবে না৷ এই কমিটির কাজ এখনও অসম্পূৰ্ণ৷  সরকার রাজ্যবাসীকে অন্ধকারে রেখে কোনও সিদ্ধান্ত নেবে না৷ রাজ্যেব সীমান্তঞ্চল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য  ব্যবস্থা, কৃষি, শিপ্লোদ্যোগ, পৰ্যটন, বন বিভাগ, পুলিশ প্ৰশাসন প্ৰভৃতি ক্ষেত্ৰে সরকারের সফলতার নানা দিক তুলে ধরেন৷ বিগত কংগ্ৰেস রাজত্ব্যেব দুনৰ্ীতির  প্ৰসঙ্গ তুলে মুখ্যমন্ত্ৰী বলেন, দুনৰ্ীতি প্ৰতিরোধে কংগ্ৰেস আন্তরিক প্ৰয়াস চালায়নি৷ মানুষের দুভৰ্ভাগ বহুগুণ বেড়ে গেয়েছিল৷ রাজ্যের শিপ্লোন্নয়নের উজ্বল ছবি তুলে ধরে মুখ্যমন্ত্ৰী বলেন, রাজ্যে শিপ্ল বিনিয়োগ হচ্ছে৷ রাজ্যে ‘এ্যাডভ্যান্টেজ অসম’ শীৰ্ষক বিশ্ব শিপ্ল সন্মেলন সফলভাবে রূপায়িত হওয়ায় দেশ - বিদেশের বিভিন্ন কপৰ্পারেট সংস্থার সঙ্গে ২৪০ মৌ চুক্তি সম্পাদিত হয়েছে৷ প্ৰায় ৮০ হাজার কোটি টাকার শিপ্ল বিনিয়োগের প্ৰতিশ্ৰুতি দিয়েছে সংস্থাগুলি৷ আলফা, এনডি এফবি ব সঙ্গে কেন্দ্ৰীয় সরকারের শান্তি আলোচনা সফলভাবে চলছে, রাজ্যে শান্তির পরিবেশ ঘূরে এসেছে৷  বরাক উপত্যকায় ‘নামামি বরাক’ এবং বহ্মপুত্ৰ উপত্যকায় ‘নমামি বহ্মপুত্ৰ’  উৎসব সফলভাবে বাস্তবায়নের ফলে দুই নদীর জল সম্পদ, বালি পাথর প্ৰভৃতির সদ্ব্যবহার হয়েছে৷ দুৰ্নীতি প্ৰতিরোধে সরকার শূণ্য সহনশীলতা নীতি গ্ৰহণ করার ফলে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পেয়েছে৷ শুধু আবগারী বিভাগেই ৭০ শতাংশ রাজস্ব সংগ্ৰহ হয়েছে৷ জিএসটি লাগু হওয়াব ফলে ৩৩  শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে৷ এতদিন রাজস্বের সংগৃহীত কোটি কোটি টাকা অন্যদের পকেটে ঢুকতো৷  মুখ্যমন্ত্ৰী রাজ্যের ২৬৩ কিঃ মিঃ ভারত - বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্ৰবেশ, চোরাকারবার, গৰু পাচার প্ৰভৃতি কমেছে৷ আগামি ডিচেম্বরের মধ্যে সীমান্ত সীল করা হবে৷ জল সীমান্তে অত্যাধুনিক প্ৰযুক্তি ব্যবহার করা হবে৷ অনুপ্ৰবেশ প্ৰতিরোধে সেকেণ্ড - লাইন ডিফেন্সের ব্যবস্থা হয়েছে৷ রাজ্যের মানুষ এই মুহূৰ্তে পেট্ৰোলজাতীয় সামগ্ৰীর ক্রমাগত মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেটে পড়ছে৷ মুখ্যমন্ত্ৰী এই ব্যাপারে কোনো আশার বাণী শোনাতে পারলেন না৷ জি এ, টি লাগু হবে কি না সে ক্ষেত্ৰেও নিরব থেকে কেন্দ্ৰীয় সরকারের দিকে বল ঠেললেন৷ সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্ৰী সবৰ্ানন্দ সনোয়াল এমন কথাও বলেন, ‘আমি যদি কোনও দোষ করে থাকি তবে আমার বিদ্ধেও লিখতে পারেন৷’ সাংবাদিক  সন্মেলন শেষে বিপিএফ প্ৰধান হাগ্ৰামা মহিলারিসাংবাদিকদের কাছে দাবি করেন, বিজেপি সরকার ভাল কাজ করছে৷ তাদের সঙ্গে কোনও মত বিরোধ ঘটে নি৷
‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা

‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা





গতকাল শনিবার রুক্মিণিগাঁও পার্কে সমাজ-সংস্কৃতিক সংগঠন ‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নৃত্য-সংগীত প্ৰভৃতি পরিবেশিত হয়। প্রধান অতিথি হিসেবে সাংবাদিক অমল গুপ্তকে সংবর্ধনা জানানো হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীতা অধিকারী, অরুণিমা গোস্বামী চৌধুরী, মিঠু অধিকারী এবং শান্ত্বনু ভট্টাচার্য। বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা চক্ৰবর্তী এবং শুভ্ৰত বিশ্বাস।
রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা মুখ্যমন্ত্ৰীর

রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা মুখ্যমন্ত্ৰীর

৯ টি শিক্ষানুষ্ঠান স্থাপন করে সারা দেশের নজর কেঢ়ে নেওয়া করিমগঞ্জ জেলার পাথারকান্দির রিক্সা চালক আহমদ আলীকে সংবৰ্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোয়াল৷



কাজিরঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২৪১৩, বনমন্ত্ৰীর আশা আরও ৫০টি বৃদ্ধি পাবে

কাজিরঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২৪১৩, বনমন্ত্ৰীর আশা আরও ৫০টি বৃদ্ধি পাবে

চিতা বাঘের মাংস খাওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্ৰমিলা বলেন, মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে 

অমল গুপ্ত, গুয়াহাটি ৩০ মাৰ্চঃ অসমের কাজিরঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানে বিশ্বের এক খড়গ বিশিষ্ট বিপন্ন প্ৰজাতির গণ্ডারের আবাস ভূমি৷ গণ্ডারের খড়গ মারণ রোগের মহৌষধ হিসাবে ব্যবহারেরোগ মুক্তি ঘটে এই কু-সংস্কারের বশবৰ্তী হয়ে রাজ্যে  নৃশংসভাবে গণ্ডারহত্যার ঘটনা ঘটেই চলেছে৷ তা কমার লক্ষণ দেখা না গেলেও কাজিরঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা  বৃদ্ধি পেয়েছে৷  রাষ্ট্ৰীয় উদ্যানে গণনার ফলে গত ২০১৫ সালের তুলনায় মাত্ৰ ১২ টি গণ্ডার বেড়ে দাঁড়িয়েছে ২৪১৩ টি৷ গত কাল কাজিরঙ্গা কৰ্তৃপক্ষ এই গণনার ফল প্ৰকাশ করেছে৷ রাজ্যের মুখ্য বন সংরক্ষক (বন্যপ্ৰাণী)  এন কে বাসু জানান, গণনার জন্য এক টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল৷ প্ৰায় ৩০০ বনকৰ্মীকে গণনার কাজে নিয়োগ করা হয়৷ বাসু দাবি করেন গত কয়েক বছর ধরে গণ্ডার হত্যা কমেছে৷ বনমন্ত্ৰী প্ৰমিলা রাণী ব্ৰহ্ম গণ্ডারের সংখ্যা বৃদ্ধিতে সন্তুোষ প্ৰকাশ করে আজ বলেন, কাজিরঙ্গার অনেক এলাকায় ঘাসের জঙ্গল সাফ করা হয়নি এবং পোড়ানো সম্ভব হয়নি যার ফলে অনেক ভিতরের এলাকায় গণ্ডার গণনা অসুবিধার সৃষ্টি হয়, তার আশা আরও প্ৰায় ৫০ টি গণ্ডার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে৷ সি সি এফ এন কে বাসু জানান, কাজিরঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানে ১০০টির বেশি বাঘ আছে৷ একই জঙ্গলে বাঘ, গণ্ডার পাশাপাশি থাকতে পারে না বলে বন বিশেষজ্ঞদের অভিমত ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন৷  বনমন্ত্ৰী প্ৰমিলা রাণী ব্ৰহ্ম জানান, কাজিরঙ্গা ৰাষ্ট্ৰীয় উদ্যানের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য দুইটি ব্যাটেলিয়ান তৈরি করে হাতে অস্ত্ৰ তুলে দেওয়া হয়েছে৷ কাজিরঙ্গায় বন্য জন্তুদের উপর নিরিক্ষণের জন্য মানববিহীন অত্যাধুনিক ড্ৰোণ ব্যবহারের জন্য চেষ্টা করা হচ্ছে৷ এই ড্ৰোণ কেনার জন্য টেণ্ডার ডাকা হয়েছে৷ বনমন্ত্ৰী প্ৰমিলা রাণী ব্ৰহ্ম রাজ্যে বিভিন্ন এলাকায় চিতা বাঘের আক্রমণের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্ৰকাশ করে বলেন, লক্ষ্য করা যাচ্ছে একাংশ মানুষ বিষ প্ৰয়োগ করে, ফাঁদ পেতে চিতা বাঘগুলিকে হত্যা করছে এমনকি তার মাংসও খাচ্ছে৷ মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, নিজের সন্তানসম মেয়েকেও ধৰ্ষণ করতেও কুণ্ঠাবোধ করছে না৷ এই মানসিকতা পরিবৰ্তন ছাড়া জঙ্গলের পশু, পাখি রক্ষা করা যাবে না৷ গত এক সপ্তাহে তিনসুকীয়া, গোলাঘাট, ডিফু, বোকাখাত, দেরগাঁও প্ৰভৃতি জায়গায় ছাড়াও গুয়াহাটি মহানগরের মালিগাঁও পাণ্ডু, কামাখ্যা অঞ্চলে বহু চিতা বাঘ জঙ্গল ছেড়ে বাইরে এসেছে বেশ কয়েকটিকে ধ্বা হয়েছে৷ নগাঁও জেলার কলিয়াবরের শাখামুঠি চা বাগানে শ্ৰমিকরা বিষ খাইয়ে একটি চিতা বাঘ হত্যা করে তার মাংস খেয়েছে, পুলিশ দুই শ্ৰমিককে গ্ৰেফতার করেছে৷ রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বাঘের হাড়, চামড়া, দাঁত প্ৰভৃতি উদ্ধার করা হয়েছে৷ রাজ্যে চিতা বাঘের আক্রমণের পাশাপাশি হাতি মানুষের সংঘাতও বৃদ্ধি পেয়েছে৷ গোয়ালপাড়া জেলায় এবং অণাচল প্ৰদেশের সীমান্তবৰ্তী অঞ্চলে হাতিদের আক্রমণের ফলে দুইজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বেশ কিছু ঘর-বাড়ী ভাঙচুর করেছে বুনো হাতির দল৷ রাজ্যের বন কেটে বসতি স্থাপনের ধূম পড়ে গেছে, হাতিদের যাতায়াতের করিডোরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে৷ তাই জঙ্গলের হাতিএবং চিতা বাঘগুলি খাদ্যের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে৷ বাঘ এবং হাতি লোকালয়ে এসে লোভি মানুষের হাতে পড়ে মারা পড়ছে৷ জন পদে খাদ্যের খোঁজে এসে নিজেরায় মানুষের খাদ্য হয়ে যাচ্ছে৷
অনিতা দাস টেন্ডন-এর ‘অন্তরযাত্ৰা’ উন্মোচন

অনিতা দাস টেন্ডন-এর ‘অন্তরযাত্ৰা’ উন্মোচন


অনিতা দাস পাঞ্জাবী হলেও বিবাহসূত্ৰে আজ তিনি অসমীয়া৷ তার বই ‘অন্তরযাত্ৰা’ বাংলা ও অসমিয়া ভাষায় অনুবাদ করেন সুদীপা ভট্টাচাৰ্য৷ বিকি পাব্লিচাৰ্স প্ৰকাশিত অনুবাদক গ্ৰন্থটি ‘আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা-সংস্কৃতি মিলন উৎসব’ শীৰ্ষক এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়৷